ইসরায়েলি হামলায় ট্রাম্পের ক্ষোভ; ভেঙে যাচ্ছে কি ওয়াশিংটন-তেল আবিব ঐক্য?

 

সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা: ট্রাম্প-নেতানিয়াহু দ্বন্দ্বে ঘনীভূত হচ্ছে সংশয়

ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রণকৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এই হামলার বিষয়ে ওয়াশিংটন আগে থেকে কিছুই জানত না। এমনকি ইসরায়েলের এই সামরিক পদক্ষেপকে তিনি ‘ক্রোধের বশবর্তী হয়ে’ চালানো এক ‘হিংস্র’ অভিযান হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্পের এই কঠোর ভাষা সাধারণত শত্রুদেশের ক্ষেত্রে ব্যবহৃত হলেও এবার তিনি তা ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করেছেন। ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে, ইসরায়েল এই মূল্যবান গ্যাসক্ষেত্রে আর কোনো হামলা করবে না, যদি না ইরান ‘নিরপরাধ’ কাতারের ওপর পুনরায় আক্রমণের ‘বোকামি’ করে। বিশ্লেষকদের মতে, এই বার্তাটি একদিকে যেমন ইরানের জন্য সতর্কতা, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি একটি প্রচ্ছন্ন লাগাম টেনে ধরার চেষ্টা।

পাল্টাপাল্টি এই হামলায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে, যা ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধের এই দীর্ঘসূত্রতা রিপাবলিকান পার্টির জন্য ক্ষতির কারণ হতে পারে। যদিও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে ট্রাম্পের অনুগত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু যুদ্ধের লক্ষ্য ও পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য এখন আন্তর্জাতিক মহলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post