শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ; নেপথ্যে কি অন্য কিছু?

 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করলেও, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে গুঞ্জন ছিল।

অধ্যাপক ফায়েজ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চার বছরের মেয়াদে ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার মেয়াদের দুই বছরের বেশি সময় এখনও বাকি ছিল। এর আগে তিনি ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর পুনর্গঠিত ইউজিসির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য এবং ইউজিসি ঘিরে তৈরি হওয়া বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যেই তিনি এই পদত্যাগ করলেন। দীর্ঘ কর্মজীবনে পিএসসির মতো গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালনকারী এই প্রবীণ অধ্যাপকের আকস্মিক পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post