এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে; দেশবাসীর দোয়া প্রার্থনা

 


আজ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বিশেষ পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে সিঙ্গাপুর স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তার পরিবার ও দলের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উন্নত চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post