শত্রুভাবাপন্ন সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিচার দাবি ইরানের; কী আছে তাদের ৫ শর্তে?

 

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ৫ কঠিন শর্ত

দীর্ঘ প্রায় এক মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পাঁচটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং মিডল ইস্ট মনিটর-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান এই দাবিগুলো পেশ করেছে।

ইরানের পাঁচটি প্রধান শর্ত: ১. যুদ্ধ বন্ধের স্থায়ী নিশ্চয়তা: ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আর কখনো নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালাবে না—এমন লিখিত গ্যারান্টি চেয়েছে ইরান।

২. হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথের জন্য এমন একটি নতুন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে, যেখানে কার্যত ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে।

৩. মার্কিন ঘাঁটি বন্ধ: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি তুলেছে তেহরান।

৪. আর্থিক ক্ষতিপূরণ: গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের যে বিশাল অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে তারা।

৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো সংবাদকর্মী বা ব্যক্তিদের হস্তান্তর করতে হবে অথবা তাঁদের বিরুদ্ধে কঠোর বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

বর্তমান পরিস্থিতি: প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবারের আলোচনায় ইরান আগের চেয়ে অনেক বেশি ‘সিরিয়াস’ বা গুরুত্ব দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরানো বা সংবাদমাধ্যমের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার মতো দাবিগুলো যুক্তরাষ্ট্র কতটা মেনে নেবে, তা নিয়ে বিশ্বজুড়ে সংশয় ও কৌতূহল দুই-ই বাড়ছে।

Post a Comment

Previous Post Next Post