ইরানে একের পর এক শীর্ষ নেতার পতন; এবার প্রাণ হারালেন জেনারেল আলী নাইনি

 

আইআরজিসি মুখপাত্র জেনারেল নাইনি নিহত; মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানি নেতৃত্বে বড় ধস

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরায়েলি যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোরে চালানো এই 'কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায়' নাইনি শহীদ হয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসি এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা নাইনি নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ইরানি নৌবাহিনী ধ্বংস’ হওয়ার দাবিকে প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, সাহস থাকলে যুক্তরাষ্ট্র যেন পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন যে, প্রচণ্ড হামলার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ থেমে নেই। তবে এই হুঙ্কারের কিছু সময় পরই তিনি প্রাণ হারান।

নাইনির মৃত্যু ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর চলা ধারাবাহিক আঘাতের সর্বশেষ অংশ। গত বুধবার ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। তার ঠিক আগের দিন মঙ্গলবার পৃথক হামলায় বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি এবং ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। একের পর এক শীর্ষ স্তরের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়ে ইরান এখন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post