২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: তারিখ নিশ্চিত করলেন শিক্ষামন্ত্রী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিক্ষামন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষার তারিখ ঘোষিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রস্তুতির নতুন তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো দ্রুতই বিস্তারিত সময়সূচি বা রুটিন প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে এবং গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যথাসময়ে পরীক্ষা আয়োজনের লক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে।