ইরানের ৪.৫ লাখ সৈন্যের নেতার জীবনাবসান; কে ছিলেন এই গোলামরেজা সোলেইমানি?

 

বাসিজ প্রধান গোলামরেজা সোলেইমানি: কে এই প্রভাবশালী সামরিক নেতা?

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ এবং আধাসামরিক বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই দাবি করেন। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

১৯৬৪ সালে জন্মগ্রহণকারী সোলেইমানি তরুণ বয়সেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এ যোগ দেন। ইরান-ইরাক যুদ্ধের সময় ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে সাহসিকতার পরিচয় দিয়ে তিনি আইআরজিসির উচ্চপদে আসীন হন। ২০১৯ সালে তিনি বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই বাহিনীতে প্রায় ৪ লাখ ৫০ হাজার স্বেচ্ছাসেবী সদস্য রয়েছে, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঢাল হিসেবে কাজ করে।

সোলেইমানি ইরান সরকারের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কঠোর মনোভাব ও আভিযানিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডাসহ একাধিক পশ্চিমা দেশ তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। লারিজানি এবং ইসমাইল খাতিবের মতো শীর্ষ নেতাদের পাশাপাশি সোলেইমানির নিহতের খবর ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post