স্বচ্ছতা ও জবাবদিহিতার অনন্য উদাহরণ: ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ

 


ফেসবুক লাইভে দেবিদ্বারের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এলাকার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত খতিয়ান জনগণের সামনে তুলে ধরেন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান প্রকল্প এবং সরকারি সেবাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন।

লাইভে তিনি দেবিদ্বারের প্রধান সমস্যা হিসেবে রাস্তাঘাটের বেহাল দশাকে চিহ্নিত করেন। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও-র অধীনে বেশ কিছু রাস্তা সংস্কারের কাজ চলছে। বর্ষা মৌসুম শুরুর আগেই এই কাজগুলো শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। একই সাথে তিনি স্থানীয় অন্য খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস দেন।

জনপ্রতিনিধি হিসেবে ঠিকাদারদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ কঠোর বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। একটি প্রতিষ্ঠান একাধিক কাজ নিয়ে অহেতুক দেরি করার প্রবণতা থেকেও ঠিকাদারদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

ব্যতিক্রমী এই জবাবদিহিতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার দুপুর পর্যন্ত লাইভটি ৯৪ হাজার ৪০০ বার শেয়ার হয়েছে এবং প্রায় ৪২ হাজার মানুষ এতে মন্তব্য করেছেন। সাধারণ মানুষ ও নেটিজেনরা একজন সংসদ সদস্যের এমন সরাসরি ও স্বচ্ছ অবস্থানের ভূয়সী প্রশংসা করছেন।

Post a Comment

Previous Post Next Post